এক সপ্তাহ পর ঢাকায় ফিরলেন পিটার হাস

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

এক সপ্তাহ পর নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকায় ফেরেন

2023-12-28T16:59:05+06:00
2023-12-28T16:59:05+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

এক সপ্তাহ পর ঢাকায় ফিরলেন পিটার হাস
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৩২৬)
ফাইল ছবি

ফাইল ছবি

এক সপ্তাহ পর নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকায় ফেরেন তিনি। এর আগে, গত ২২ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস।

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।

এর আগে, গত ২১ ডিসেম্বর দুপুর সোয়া ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। আধা ঘণ্টার বেশি আলোচনা হয় তাদের মধ্যে। পিটার হাস ছাড়াও এদিন বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

ডেল্টা টাইমস/সিআর/জেএইচ









  এই ক্যাটেগরির আরো সংবাদ