ভোটে অনিয়ম হলে চাকরি হারাতে হবে : ইসি আহসান হাবিব

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘পথভ্রষ্ট, অতিউৎসাহী, সন্ত্রাসীদের কোনও সুযোগ

2023-12-30T18:01:24+06:00
2023-12-30T18:01:24+06:00
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ভোটে অনিয়ম হলে চাকরি হারাতে হবে : ইসি আহসান হাবিব
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৬:০১ পিএম   (ভিজিট : ৪৩৪)
নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘পথভ্রষ্ট, অতিউৎসাহী, সন্ত্রাসীদের কোনও সুযোগ দেওয়া যাবে না। কোনও প্রকার অনিয়ম হলে চাকরি হারাতে হবে। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বন্ধ করে চলে যান। লাগলে পরে ভোট নেওয়া হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের মণিরামপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় মণিরামপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ভোটারদের তাদের পছন্দমতো ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভোট নিয়ে নানা অভিযোগ আসে। সত্য-মিথ্যা দুটি অভিযোগই তদন্ত করা হবে। মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমাদের দেশের ওপর বিদেশিদের নজর আছে। বাইরের কেউ আমাদের সমস্যা ঠিক করে দিতে পারবে না। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।’দুই দিনব্যাপী এ কর্মশালায় মণিরামপুর উপজেলার দুই হাজার ৭০০ ভোট গ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ পাবেন।

ডেল্টা টাইমস/সিআর/জেএইচ

  সর্বশেষ সংবাদ  

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com