৫৭ দিনে দেশে ২৮৯টি অগ্নিসংযোগ

ডেল্টা টাইমস ডেস্ক :

অপরাধ

বিএনপি ও তাদের সমমনাদের রাজনৈতিক দলের ডাকা অবরোধ এবং হরতালে গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি

2023-12-24T15:50:41+06:00
2023-12-24T15:50:41+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

৫৭ দিনে দেশে ২৮৯টি অগ্নিসংযোগ
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৫০ পিএম   (ভিজিট : ৪৭৯)
বিএনপি ও তাদের সমমনাদের রাজনৈতিক দলের ডাকা অবরোধ এবং হরতালে গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (২৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালে গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৯টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টার চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ৩টি ও কুমিল্লায় একটি বাসে আগুন দেওয়া হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪০ জন কাজ করেছেন।




ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ