দুর্নীতি কমেছে প্রমাণ হলে বিদেশিরা বিনিয়োগে আকৃষ্ট হবে

ডেল্টা টাইমস্ ডেস্ক:

রাজধানী

বাংলাদেশে দুর্নীতি এখনও বড় সমস্যা বলে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ যদি প্রমাণ

2023-03-21T13:08:28+06:00
2023-03-21T15:35:55+06:00
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দুর্নীতি কমেছে প্রমাণ হলে বিদেশিরা বিনিয়োগে আকৃষ্ট হবে
সিজিএস গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে পিটার হাস
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১:০৮ পিএম  আপডেট: ২১.০৩.২০২৩ ৩:৩৫ পিএম  (ভিজিট : ৩৯৭)
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে দুর্নীতি এখনও বড় সমস্যা বলে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ যদি প্রমাণ করতে পারে দুর্নীতির হার কমেছে, তাহলে বিদেশিরা বিনিয়োগে আকৃষ্ট হবে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুর্নীতিবিষয়ক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) এক গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পিটার হাস জানান, দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ করছে যুক্তরাষ্ট্র। দুর্নীতিকে প্রশ্রয় নয় বরং কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় তা নিয়ে নীতি নির্ধারকদের কাজ করার পরামর্শ দেন মার্কিন এই রাষ্ট্রদূত।

দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন হলে দেশের গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রে দুর্নীতির বড় বড় কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। দুর্নীতি চিহ্নিত করে দমন করার মাধ্যমেই অর্থনীতির অগ্রগতি। যুক্তরাষ্ট্র দুর্নীতি চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতির চরিত্র বোঝার চেষ্টা করে বলে জানান তিনি।

ডেল্টা টাইমস্/সিআর/একে









  এই ক্যাটেগরির আরো সংবাদ