রাজধানীতে গৃহকর্মীর মৃত্যুর জেরে গাড়িতে আগুন, আহত ৩

ডেল্টা টাইমস ডেস্ক :

রাজধানী

রাজধানীর রামপুরা বনশ্রীতে আসমা বেগম (৩৩) নামের এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভবনের নিচে পার্কিং করা তিনটি

2023-12-31T17:21:35+06:00
2023-12-31T17:21:35+06:00
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে গৃহকর্মীর মৃত্যুর জেরে গাড়িতে আগুন, আহত ৩
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৫:২১ পিএম   (ভিজিট : ৫৫৭)
রাজধানীর রামপুরা বনশ্রীতে আসমা বেগম (৩৩) নামের এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভবনের নিচে পার্কিং করা তিনটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (৩১ ডিসেম্বর) বনশ্রী ডি ব্লকের ৪ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও রামপুরা থানা পুলিশ। 

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে রামপুরা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ডি ব্লকের ৪ নম্বর সড়কের ৩২ নম্বর বাসার একটি কাজের মেয়ে মারা যাওয়ার সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাসার সামনে জড়ো হয় স্থানীয় লোকজন পুলিশকে লাশ উদ্ধারে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। একপর্যায়ে তারা বাড়িটির নিচতলায় রাখা দুটি গাড়িতে আগুন দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

ওসি আরও বলেন, বাড়ির মালিক সাবেক ট্যাক্স কমিশনার দেলোয়ার হোসেন। তার ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান সকাল ৮টার পরে পুলিশকে ফোন করে গৃহকর্মীর ওপর থেকে পড়ে যাওয়ার খবর জানান। তবে ওই গৃহকর্মী কীভাবে নিচে পড়েছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ওই গৃহকর্মী ভবন থেকে পড়ে মারা গেছেন নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। গৃহকর্তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।




ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ