প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা করল হংকংয়ের কনস্যুলেট জেনারেল

ডেল্টা টাইমস্ ডেস্ক:

প্রবাস

হংকং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কনস্যুলার সেবা শীর্ষক একটি মতবিনিময় সভা করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বুধবার (২৮ ডিসেম্বর) মতবিনিময়

2022-12-29T14:41:05+06:00
2022-12-29T14:41:05+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা করল হংকংয়ের কনস্যুলেট জেনারেল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ২:৪১ পিএম   (ভিজিট : ৩৭৮)
হংকং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কনস্যুলার সেবা শীর্ষক একটি মতবিনিময় সভা করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বুধবার (২৮ ডিসেম্বর) মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

কনস্যুলেট জেনারেল জানায়, কনস্যুলেটের কনসাল মো. কামরুল হাসানের সঞ্চালনায় সভায় কনসাল জেনারেল ইসরাত আরা, কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকংয়ের নেতা, হংকংয়ে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণির পেশার ব্যক্তিসহ প্রবাসী বাংলাদেশিরা এ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল হংকং থেকে দেওয়া কনস্যুলার সেবাগুলোর সংক্ষিপ্ত পরিচিতি এবং সেবা পাওয়ার প্রক্রিয়াগুলো তুলে ধরেন। একইসঙ্গে কনস্যুলেটের আইডেনটিক্যাল ওয়েবসাইট, ফেসবুক পেজ পরিচিতি ও মাইগভ (myGov)-এর মাধ্যমে প্রদত্ত সেবাগুলোর পরিচিতি তুলে ধরা হয়।

সভায় সহজে কনস্যুলার সেবা পাওয়ার বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়। উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা সহজে লাশ পরিবহনে সরকারের সহযোগিতা, এনভিআর প্রাপ্তিতে দেশে ভেরিফিকেশন দ্রুততম সময়ে করা, প্রবাসীদের ডাটাবেজ তৈরি/প্রবাসীদের একটি আলাদা এনআরবি কার্ডের মতো পরিচয়পত্র দেওয়ার মাধ্যমে সব সুযোগ সুবিধা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।

কনস্যুলেটের বর্তমান কনসাল জেনারেলসহ সব স্তরের কর্মকর্তা/কর্মচারীকে তারা মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে উন্মুক্ত আলোচনার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জানান। কনসাল জেনারেল ইসরাত আরা বলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল হংকং সহজে এবং দ্রুততর সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে বদ্ধপরিকর। কনস্যুলার সেবা বিষয়ে এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ইসরাত।



ডেল্টা টাইমস্/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ