সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ডেল্টা টাইমস্ ডেস্ক:

প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে

2022-12-27T18:10:37+06:00
2022-12-27T18:10:37+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৬:১০ পিএম   (ভিজিট : ৩৮৩)
নিহত তানভীর আহমেদ

নিহত তানভীর আহমেদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে সৌদি আরবের মদিনায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য খুরশিদ উদ্দিন। নিহত তানভীর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার ছেলে।

নিহত তানভীরের পিতা কান্নাজড়িত কণ্ঠে জানায়,  সংসারে স্বচ্ছলতা আনার আশায় উপার্জন করতে সৌদি আরবে যান তানভীর। তিনি সেখানকার নভেলটি কোম্পানিতে চাকরি করতেন। রোববার ওমরাহ শেষে ফেরার পথে মদিনায় তাকে বহন করা গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে সে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



ডেল্টা টাইমস্/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ