জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি

ডেল্টা টাইমস্ ডেস্ক:

ধর্ম

দেশের আকাশে কোথাও জমাদিউস সানি মাসের চাঁদ দৃশ্যমান হয়নি। এ কারণে আগামীকাল ২৫ ডিসেম্বর রবিবার রবিউল জমাদিউল আওয়াল

2022-12-24T19:10:41+06:00
2022-12-24T19:20:12+06:00
রবিবার, ১০ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৭:১০ পিএম  আপডেট: ২৪.১২.২০২২ ৭:২০ পিএম  (ভিজিট : ৪৬৯)
দেশের আকাশে কোথাও জমাদিউস সানি মাসের চাঁদ দৃশ্যমান হয়নি। এ কারণে আগামীকাল ২৫ ডিসেম্বর রবিবার রবিউল জমাদিউল আওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৬ ডিসেম্বর পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ শনিবার (২৪ ডিসেম্বর) কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামীকাল ২৫ ডিসেম্বর রবিবার রবিউল জমাদিউল আওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৬ ডিমেম্বর পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।


ডেল্টা টাইমস্/ সিআর/এমকে











  এই ক্যাটেগরির আরো সংবাদ