নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ ঢাকা দক্ষিণ সিটি

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে (অঞ্চল ৬ থেকে ১০) একটি নতুন কবরস্থান নির্মাণের

2026-03-26T19:08:42+00:00
2026-03-26T19:08:42+00:00

নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ ঢাকা দক্ষিণ সিটি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৮৩)
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে (অঞ্চল ৬ থেকে ১০) একটি নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দপ্তর আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানিয়েছেন, গঠিত কমিটিকে নতুন এলাকায় (অঞ্চল ৬ থেকে ১০) একটি নতুন কবরস্থানের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ, স্কেচ তৈরি, জমির মালিকানাসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ভূমি অধিগ্রহণ বিষয়ে যাবতীয় সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব করা হয়েছে অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলীকে।

কমিটির অন্য সদস্যরা হলেন– ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে অঞ্চল ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]