সর্বশেষ সংবাদ https://deltatimes24.com https://deltatimes24.com/images/logo.png https://deltatimes24.com https://deltatimes24.com RSS feed from https://deltatimes24.com en https://deltatimes24.com 2026-08-14 2026-08-14 সর্বশেষ সংবাদ প্রধানমন্ত্রীর ভারত সফরের খবর এনডিটিভির, নিশ্চিত করেনি ঢাকা https://deltatimes24.com/news/174625 https://deltatimes24.com/news/174625 Fri, 14 Aug 2026 20:17:44 UTC Fri, 14 Aug 2026 20:17:44 UTC আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতে প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।তবে এ বিষয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, আরও কয়েকটি দেশের মতো ভারতের সঙ্গেও প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছে। তবে সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি।ঢাকা ও নয়াদিল্লির সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ হতে পারে ২২-২৩ আগস্ট। যা ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক সপ্তাহ পর।এনডিটিভি বলছে, সম্ভাব্য এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির https://deltatimes24.com/news/174624 https://deltatimes24.com/news/174624 Fri, 14 Aug 2026 18:49:10 UTC Fri, 14 Aug 2026 18:49:10 UTC আগামীকাল ১৫ আগস্ট (শনিবার) উপলক্ষে রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ৯ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। এ
খাবারের টানে স্কুলে বাড়ছে উপস্থিতি, ১০ শতাংশ শিশু এখনো বাইরে https://deltatimes24.com/news/174623 https://deltatimes24.com/news/174623 Fri, 14 Aug 2026 18:32:52 UTC Fri, 14 Aug 2026 18:32:52 UTC সরকারের ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে শতভাগ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, বিদ্যালয়ে পুষ্টিকর খাবার দেওয়ার ফলে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে, ঝরে পড়ার প্রবণতা কমেছে এবং শ্রেণিকক্ষে মনোযোগও বাড়ছে। তবে বর্তমানে ৯০ শতাংশ শিক্ষার্থীর জন্য খাবার বরাদ্দ থাকায় অনেক বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর তুলনায় খাবার কম পড়ে যাচ্ছে।যশোরের কেশবপুর, অভয়নগর ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।বিদ্যালয়গুলোতে পাঁচ সদস্যের খাদ্য মনিটরিং কমিটি রয়েছে। কমিটির সদস্যরা খাবারের মান, পরিমাণ ও সুষ্ঠু বণ্টন তদারকি করছেন। কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।দুর্যোগপ্রবণ এই জনপদে
সীতাকুণ্ডে ৮ শ্রমিক নিহত , ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার https://deltatimes24.com/news/174622 https://deltatimes24.com/news/174622 Fri, 14 Aug 2026 17:20:05 UTC Fri, 14 Aug 2026 17:20:05 UTC চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তদন্ত প্রতিবেদনের ওপর এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী নিহত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।আজ শুক্রবার বিকেল ৪টায় মন্ত্রী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনায় আহত ব্যক্তিকে দেখতে যান। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে সরকার।ইতিমধ্যে মালিক পক্ষ ১০ লাখ টাকা করে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।তিনি জানান, সরকার একটি তদন্ত কমিটি
‘আমাদের একতা, বরুড়ার সফলতা’ স্লোগানে বরুড়া ক্লাবের যাত্রা শুরু https://deltatimes24.com/news/174621 https://deltatimes24.com/news/174621 Fri, 14 Aug 2026 16:07:40 UTC Fri, 14 Aug 2026 16:07:40 UTC ‘আমাদের একতা, বরুড়ার সফলতা’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘বরুড়া ক্লাব’-এর যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে সংগঠনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বরুড়া ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। মানবতার কল্যাণে
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ https://deltatimes24.com/news/174620 https://deltatimes24.com/news/174620 Fri, 14 Aug 2026 15:03:20 UTC Fri, 14 Aug 2026 15:03:20 UTC চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এর আগে ঘটনাস্থলে তিন এবং পরে পাঁচজনের মৃত্যুর কথা জানানো হয়।শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ৮ জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জাহাজটির একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গমন হতে
পুলিশের ঊর্ধ্বতন ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে https://deltatimes24.com/news/174619 https://deltatimes24.com/news/174619 Fri, 14 Aug 2026 13:59:24 UTC Fri, 14 Aug 2026 13:59:24 UTC সাত সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ ৫৬ জনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত নির্ধারিত ৪৯ জন পুলিশ কর্মকর্তা চাকরির ২৫ বছর পূর্ণ করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।অবসরপ্রাপ্ত ৪৯ পুলিশ পরিদর্শক বিভিন্ন জেলা, ডিএমপি, সিআইডি, পিবিআই, এসবি, রেলওয়ে পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।অন্যদিকে আরেক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার সমপর্যায়ের সাত কর্মকর্তাকেও একই আইনের আওতায় অবসর দেওয়া হয়েছে।তারা হলেন—ঢাকা র‍্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির
রাজধানীতে ডিম-সবজির দাম কমলেও চড়া মাছ-মাংসের বাজার https://deltatimes24.com/news/174618 https://deltatimes24.com/news/174618 Fri, 14 Aug 2026 11:37:06 UTC Fri, 14 Aug 2026 11:37:06 UTC রাজধানীর বাজারে এখনো স্বস্তি ফেরেনি। মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন নেই, আগের দামেই বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় ডজন প্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা। মাছের দাম একদিন ২০ থেকে ৩০ টাকা কমছে, তো পরদিনই আবার বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আজ শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।বাজার ঘুরে দেখা যায়, ডিমের দাম ১০ টাকা কমে ১৪০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এক ডজনের দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। আবার মাছের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। কোনো মাছের দাম ২০ থেকে ৩০ টাকা প্রতি কেজিতে বেড়েছে। আবার কোনো মাছের দাম ১০ থেকে
টানা তিন দফা বাড়ার পর দেশে স্বর্ণের দামে পতন https://deltatimes24.com/news/174617 https://deltatimes24.com/news/174617 Fri, 14 Aug 2026 11:33:16 UTC Fri, 14 Aug 2026 11:33:16 UTC টানা তিন দফা উত্থানের পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি প্রশাসক https://deltatimes24.com/news/174616 https://deltatimes24.com/news/174616 Fri, 14 Aug 2026 11:31:12 UTC Fri, 14 Aug 2026 11:31:12 UTC রাজধানী ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশাসহ গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ তথ্য জানিয়ে বলেন, ‘ঢাকা শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট এলাকার রিকশা ওই এলাকার মধ্যেই চলাচলের ব্যবস্থা করা হবে। এক এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজন অনুযায়ী দিন ও সড়কভিত্তিক চলাচলের বিধিনিষেধ আরোপ করা হবে।’তিনি বলেন, ‘রিকশার সমস্যাটা কোত্থেকে আসল, কীভাবে আসল—সেটা বের করে সমাধান করতে হবে। এই সমস্যাটাও আমাদেরই, আমাদেরই সমাধান করতে হবে। সিটি করপোরেশনকেই সমাধান করতে হবে।’আব্দুস সালাম বলেন, ঢাকা শহরের
তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা https://deltatimes24.com/news/174615 https://deltatimes24.com/news/174615 Fri, 14 Aug 2026 11:21:47 UTC Fri, 14 Aug 2026 11:21:47 UTC বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে মরিয়া হয়ে উঠেছে ভারত। এই ইস্যুতে ঢাকার সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত। দুই দেশের সম্পর্কের পূর্ণ স্বাভাবিকীকরণের লক্ষ্যে চলতি মাসের শেষ নাগাদ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে এই সফর আয়োজনের চেষ্টা চলছে। কর্মকর্তারা আশা করছেন, এই সফর গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন, জ্বালানি-সংক্রান্ত চুক্তি এবং ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের ওপর আরোপ করা বাণিজ্যিক বিধিনিষেধ প্রত্যাহারের পথ তৈরি করবে।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, ভারতের কূটনৈতিক সূত্রগুলো সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেছে, আগামী কয়েক দিনের মধ্যেই ‘ইতিবাচক অগ্রগতি’ হতে পারে। ঢাকার সূত্রগুলো দুই দেশের মধ্যে চলমান যোগাযোগে সন্তোষ প্রকাশ করলেও সতর্ক করে বলেছে, ভারতের
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো https://deltatimes24.com/news/174614 https://deltatimes24.com/news/174614 Fri, 14 Aug 2026 11:18:36 UTC Fri, 14 Aug 2026 11:18:36 UTC বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কসোভোর রাজধানী প্রশান্তিনায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি, পর্যটন, শ্রম অভিবাসন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেছে।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়, পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এবং কসোভোর পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়ের মহাসচিব ইলির মুচাজের নেতৃত্বে কসোভো প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। শুক্রবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।এতে বলা হয়, দুই পক্ষ বাংলাদেশ ও কসোভোর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী https://deltatimes24.com/news/174613 https://deltatimes24.com/news/174613 Fri, 14 Aug 2026 10:47:54 UTC Fri, 14 Aug 2026 10:47:54 UTC মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।বৃহস্পতিবার (১৩ আগস্ট) আয়োজিত এ মধ্যাহ্নভোজে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৪৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন এক্সেলেরেট এনার্জির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। এতে আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।এ ছাড়া বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও মধ্যাহ্নভোজে অংশ নেন। সফররত প্রতিনিধিদলটি ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করছে।জ্বালানি, প্রযুক্তি, আর্থিক সেবা,
কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ https://deltatimes24.com/news/174612 https://deltatimes24.com/news/174612 Fri, 14 Aug 2026 10:45:31 UTC Fri, 14 Aug 2026 10:45:31 UTC দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (ইএফটিএ) এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের (সিইএফটিএ) মতো প্রক্রিয়া কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও কসোভো। কসোভোর রাজধানী প্রিস্টিনায় দেশটির শিল্প, উদ্যোক্তা, বাণিজ্য ও উদ্ভাবন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। বৈঠকে কসোভোর শিল্প, উদ্যোক্তা, বাণিজ্য ও উদ্ভাবনমন্ত্রী মিমোজা কুসারি-লিলা উপস্থিত ছিলেন।শুক্রবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা উপস্থিত ছিলেন।আলোচনায়
কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী https://deltatimes24.com/news/174611 https://deltatimes24.com/news/174611 Fri, 14 Aug 2026 10:28:57 UTC Fri, 14 Aug 2026 10:28:57 UTC পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এই খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। তাদের ভাষ্য, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।গুজবের সূত্রপাত যেভাবেমার্কিনভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন।প্রতিবেদনে তিনি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর (জিএইচকিউ)-এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করেন। তাদের উদ্ধৃত করে তিনি জানান, ইমরান খান আর জীবিত আছেন কি না—এ নিয়ে সেনাবাহিনীর ভেতরেও