পরকীয়ার জেরে সংসার ভাঙল মৌসুমী হামিদের

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। পারিবারিক সিদ্ধান্তেই বছর দুয়েক আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ

2026-03-25T18:01:17+00:00
2026-03-25T18:01:17+00:00

পরকীয়ার জেরে সংসার ভাঙল মৌসুমী হামিদের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৫৫)
ফাইল ছবি

ফাইল ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। পারিবারিক সিদ্ধান্তেই বছর দুয়েক আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে এবার এ জনপ্রিয় অভিনেত্রীর সংসার ভাঙার খবর পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আপাতত এ ব্যাপারে বিস্তারিত কিছু বলার পরিস্থিতিতে নেই বলে মৌসুমী হামিদ বিষয়টি এড়িয়ে গেছেন ।

এর আগে, গত বছর নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না তারা। তবে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গেল কয়েক মাস ধরেই নানা গুঞ্জন ভাসছে শোবিজে। 

নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়েও শোনা যাচ্ছে নানামুখরোচক কাহিনী। মূলত এসব নিয়েই সংসারে অশান্তির সূত্রপাত। ভালোবাসার ঘরে সন্দেহের আনাগোনা। দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা। পরিস্থিতি এতোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে। অনেকেই বলছেন, নিজের অপকর্ম ঢাকতেই এমন পদক্ষেপ নিয়েছেন রানা।

ডেল্টা টাইমস্/আইইউ

  সর্বশেষ সংবাদ  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]