অপচয় কমাতে পারলে খাদ্য নিরাপত্তা শক্তিশালী হবে

নিজস্ব প্রতিবেদক :

অর্থনীতি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, ‘বাংলাদেশে ফসল সংগ্রহের পর বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০ শতাংশ খাদ্য নষ্ট ও

2024-02-21T18:26:00+06:00
2024-02-21T18:30:00+06:00
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

অপচয় কমাতে পারলে খাদ্য নিরাপত্তা শক্তিশালী হবে
কলম্বোতে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২৬ পিএম  আপডেট: ২১.০২.২০২৪ ৬:৩০ পিএম  (ভিজিট : ৬৬১)
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৭তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৭তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, ‘বাংলাদেশে ফসল সংগ্রহের পর বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০ শতাংশ খাদ্য নষ্ট ও অপচয় হয়। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে তা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য নষ্ট ও অপচয়ের পরিমাণ কমাতে পারলে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হবে।’

বুধবার (২১ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৭তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে খাদ্য ও পানি সংরক্ষণ এবং খাদ্য অপচয়রোধ শীর্ষক সেশনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
 

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিতে বর্তমান সরকারের অগ্রাধিকার হলো ফসলের উত্তলোনের পর নষ্ট ও অপচয়ের বিশাল পরিমাণ কমিয়ে আনা। সেই লক্ষে সরকার ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের কৃষিযন্ত্র দিয়ে যাচ্ছে। পাশাপাশি বহুমুখী হিমাগার নির্মাণ, বহু ফসলের সমন্বিত সংরক্ষণাগার নির্মাণ ও শাকসবজি পরিবহনে রেফ্রিজারেটেড ভেহিকল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি প্রক্রিয়াজাতকরণে গুরুত্বারোপ করা হচ্ছে।


তিনি আরো বলেন, ‘খাদ্য নষ্ট ও অপচয়ের পরিমাণ কমাতে ফসল তোলা, মাড়াই, পরিবহণ ও সংরক্ষণে বিশাল বিনিয়োগ প্রয়োজন। সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। তারপরও এসব খাতে বেসরকারি ও বিদেশি বিশাল বিনিয়োগ প্রয়োজন। আমরা এখন সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) অগ্রাধিকার দিচ্ছি।
বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে এফএও সহযোগিতা করতে পারে।’

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহমুদুর রহমান ও এফএওর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ