আদর্শ-রকমারির গল্প প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

লাইফস্টাইল

প্রকাশনা প্রতিষ্ঠান ‘আদর্শ’ ও অনলাইন বুকশপ ‘রকমারি ডটকম’ নবীন লেখকদের উৎসাহিত করতে গল্প প্রতিযোগিতার একটি আয়োজন করে। বুধবার

2020-12-17T11:21:53+06:00
2020-12-17T11:21:53+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

আদর্শ-রকমারির গল্প প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:২১ এএম   (ভিজিট : ৮৪৯)
প্রকাশনা প্রতিষ্ঠান ‘আদর্শ’ ও অনলাইন বুকশপ ‘রকমারি ডটকম’ নবীন লেখকদের উৎসাহিত করতে গল্প প্রতিযোগিতার একটি আয়োজন করে। বুধবার (১৬ ডিসেম্বর) প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন মাহবুব মোর্শেদ, আশীফ এন্তাজ রবি, সাদাত হোসাইন এবং বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

ঘোষণা দেয়ার পর মাত্র ১ মাসের মধ্যেই প্রায় আঠার শ গল্প জমা পড়েছে। বিপুল সংখ্যক গল্প জমা পড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ‘আদর্শ’র সম্পাদক কবি রওশন আরা মুক্তা বলেন, এত গল্প জমা পড়বে সেটা আমরা কল্পনাও করতে পারিনি।

প্রতিযোগিতার সেরা ৩জন বিজয়ী নাফিস ফুয়াদ, সাব্বির জাদিদ ও শরীফা সুলতানাকে পুরস্কার হিসেবে দেয়া হবে বই। উল্লেখ্য, সেরা তিন বিজয়ীসহ প্রতিযোগিতায় নির্বাচিত মোট ত্রিশজন গল্পকারের গল্প নিয়ে আগামী বইমেলায় একটি গল্প সংকলন প্রকাশ করবে আদর্শ।

ডেল্টা টাইমস্/সিআর/জেডএইচ










  এই ক্যাটেগরির আরো সংবাদ