শাড়ি চেয়ে না পেয়ে টাঙ্গাইলের নাগরপুরে মায়ের ওপর অভিমান করে ঝুমা আক্তার নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী আত্নহত্যা করেছে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য তার লাশ টাঙ্গাইল জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে নিজ বাড়িতে ঘরের ধনার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে ওই ছাত্রী।
এলাকাবাসী জানিয়েছে, নিহত ঝুৃমা উপজেলা সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের মো.মতিয়ার রহমানের কন্যা। শুক্রবার দুপুর ২টার দিকে ঝুমা তার নানা আ.ছালামের বাড়ি থেকে নিজ বাড়িতে আসে। ঝুমা তার মার কাছে জন্য একটি শাড়ি চায়। মা তাকে শাড়ি দিতে অপরগতা প্রকাশ করে। ঝুমা তার মার সাথে কথা কাটাকাটির এক পর্যয়ে রাগ অভিমান করে নিজের রুমে চলে যায়।পরে মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে ঝুমার রুমে চলে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মা।
তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসে এবং মেয়েটিকে নামিয়ে দ্রুত নাগরপুর সদর হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আকিব হোসেন তাকে মৃত ঘোণা করেন।
ডেল্টা টাইমস্/আমজাদ হোসেন রতন/সিআর/জেড এইচ