১৬ ডিসেম্বর দেশে ফিরতে শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার খবর ‘হাস্যকর’

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে এয়ারক্রাফট চাওয়ার খবরকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক

2026-11-24T11:10:36+06:00
2026-11-24T11:10:36+06:00
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বর দেশে ফিরতে শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার খবর ‘হাস্যকর’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ১১)

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে এয়ারক্রাফট চাওয়ার খবরকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনার এমন উদ্যোগ তার উন্মাদনা ছাড়া আর কিছু নয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে ফিরতে একটি উড়োজাহাজ চেয়েছেন শেখ হাসিনা। এ জন্য বাংলাদেশ সরকার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে এয়ারক্রাফট চাওয়ার কথা জানান তিনি। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে নেওয়ার ক্ষেত্রেও উড়োজাহাজ ব্যবহার করা হয়েছিল।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান হলো, তিনি দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ওই মামলায় তিনি পলাতক আসামি হিসেবে বিচারিক কার্যক্রমের মুখোমুখি হন এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডদেশ দেওয়া হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ