সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

2026-11-15T14:54:11+06:00
2026-11-15T14:56:40+06:00
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ২:৫৬ পিএম  (ভিজিট : ৭)
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় সেই ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। গত শনিবার (১৪ নভেম্বর) মুম্বাইয়ের বান্দ্রা আদালতে হাজির করার পর তার গ্রেপ্তারকে অবৈধ বলে ঘোষণা করেন ম্যাজিস্ট্রেট। 

এ ঘটনায় ১৩ নভেম্বর বান্দ্রা থানায় অভিযোগ করেছিলেন সোনাক্ষী। তার অভিযোগ, দিল্লির এক ব্যক্তি সামাজিক মাধ্যমে তার বিকৃত ছবি ছড়িয়ে দিয়েছেন। অভিযুক্তের নাম আরিয়ান দীপক জৈন। দিল্লির শাহদারার জগৎপুরী থানাসংক্রান্ত একটি মামলায় শনিবার সকাল ১০টা ১১ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মুম্বাইয়ে এনে বান্দ্রা আদালতে হাজির করা হয়েছিল।

শুনানিতে পুলিশ অভিযুক্তকে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। তাদের দাবি, অভিনেত্রীর অশ্লীল ছবি তৈরিতে কোন মাধ্যম বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করা প্রয়োজন। এ ছাড়া ঘটনার আরও তদন্ত করতে হবে।

তবে অভিযুক্তের পক্ষে আইনজীবী ও অভিযুক্ত পুলিশের আবেদনের বিরোধিতা করেন। তাদের দাবি, গ্রেপ্তারের আগে অভিযুক্তকে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি এবং গ্রেপ্তারের কারণও জানানো হয়নি। তাকে গোপনে বিমানে করে দিল্লি থেকে মুম্বাইয়ে আনা হয়েছে। অথচ আইন অনুযায়ী, যে এলাকায় গ্রেপ্তার করা হয়েছে, সেখানকার স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে প্রথমে হাজির করার নিয়ম রয়েছে।

অভিযোগকারী অর্থাৎ সোনাক্ষীর প্রভাবের কারণে পুলিশ তাড়াহুড়ো করে এ পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন আইনজীবীরা।

আদালতও পর্যবেক্ষণে জানায়, অভিযুক্তকে দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির না করেই সরাসরি মুম্বাইয়ে আনা হয়েছে। কেন আইন অনুযায়ী নির্ধারিত এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সে বিষয়ে তদন্তকারী সংস্থা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

শুধু তদন্তের প্রয়োজনের কথা বলে কাউকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা যায় না, বিশেষ করে গ্রেপ্তারের ক্ষেত্রে আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করা হলে। এসব কারণেই অভিযুক্তের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে তাকে মুক্তির নির্দেশ দেন আদালত।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ