প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:২৭ পিএম (ভিজিট : ০)

মামুনুল হক ও তারেক রহমান/ফাইল ছবি
বেতনভুক্ত ইমামদের ‘চাকর’ আখ্যা দিয়ে তাদের ইমামতি নিয়ে দেওয়া বক্তব্যের জবাবে মামুনুল হককে পাল্টা প্রশ্ন করেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। একজন চাকর বা কর্মচারীর ইমামতি বৈধ হলে বেতনভুক্ত ইমামের পেছনে নামাজ পড়া নিয়ে আপত্তি কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন মো. তারেক রহমান।
ফেসবুকে পোস্টে তিনি লেখেন, ‘কোনো চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই, যারা ইমামতি চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই: মামুনুল হক। একজন চাকরের ইমামতি করা কি বৈধ এই প্রশ্ন জাগছে তো?’
‘হ্যাঁ, একজন চাকর বা কর্মচারীর ইমামতি করা বৈধ, যদি তাঁর মধ্যে ইমামতি করার মৌলিক শরঈ যোগ্যতা থাকে।’
‘ইমামতি করার প্রধান শর্তসমূহ হলো—• ক্বিরাআত ও তাজবিদ: কুরআন সঠিকভাবে পড়তে পারা। • দ্বীনি জ্ঞান: নামাজের প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল সম্পর্কে জানা। • আক্বীদা ও চরিত্র: সঠিক আক্বীদার অধিকারী হওয়া এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। পেশায় বা কাউকে চাকর/কর্মচারী হওয়ার কারণে তাঁর ইমামতি না হওয়ার কোনো শরঈ ভিত্তি নেই।’
তিনি আরও লেখেন, ‘ইসলামে দাস বা মুক্তজীবী হওয়ার চেয়ে ব্যক্তির যোগ্যতা, ইলম এবং তাকওয়ার ওপর ভিত্তি করে ইমাম নির্ধারণের কথা বলা হয়েছে।’
‘ইতিহাসের প্রখ্যাত সাহাবি হজরত সালেম (রা.) (যিনি দাস বা মুক্তদাস ছিলেন) কুবার মুসলমানদের ইমামতি করতেন। তবে যদি কেউ ‘চাকর’ শব্দ দিয়ে এমন কোনো বিষয় বোঝান যেখানে ইমামকে নির্দিষ্ট কোনো মতাদর্শ বা অন্যায় কাজে বাধ্য করা হয়, অথবা কোনো ইমামকে অসম্মান করে ‘চাকর’ বা সেবক মনে করা হয়—সেটি ভিন্ন বিষয়।’
তারেক রহমান লেখেন, ‘আর বেতনভুক্ত ইমাম বা কর্মচারীর পেছনে নামাজ পড়া সম্পূর্ণ সহীহ ও জায়েজ। মামনুল হক ফতুয়া দেয় চাকরের ইমামতি করা জায়েজ নয়, আমি বরংচ মামনুল হককে প্রশ্ন করতে চাই, একজন ব্যাভিচারী, জীনাকারী মামনুল হকের পেছনে নামাজ পড়া জায়েজ কি না।’
‘আমি প্রশ্ন করি, একজন আমীর হামজা বা গাজী নজরুলের পেছনে নামাজ পড়া জায়েজ কি না। মামনুল হক ইমাম পুরো গোত্রকে কমিউনিটি আক্রমন করেছেন যেহেতু সেহেতু জিজ্ঞাস করি, মাদরাসার এতীম বাচ্চাদের জন্য আসা দানের টাকায় কীভাবে মামনুল হকের পরিবার ধনী হয়েছিল।’
তিনি আরও লেখেন, ‘মামুনুল হকের ঘৃণা সূচক বক্তব্য ইমামদের বেতন নিয়ে যে, আমাদের ইসলামী আইনবিদ ও ফকীহরা কি বলেছেন? যেহেতু ইমামগণ নিয়মিত দায় হতে সময়গত অবরুদ্ধ থাকেন একটা নির্দিষ্ট গন্ডি ও এলাকার মাঝে। তার এই সময়ের অবরুদ্ধ থাকার ক্ষতিপূরণ হিসাবে তারা বেতন পাবেন। যা অন্য সাধারণ নামাজির সময়ের অবরুদ্ধ হবার বাধাবাধ্যকতা নাই।’
‘কিছু প্রাথমিক মতবাদে এটাতে অনুৎসাহ থাকলেও, পরবর্তীতে ফকীহগণ এ বিষয়ে ঐক্যমতে আসেন যে, ইমামদের যদি সম্মানজনক জীবিকার ব্যবস্থা না করা হয়, তবে তাঁরা অন্য পেশায় চলে যাবেন। ফলে যোগ্য লোক ইমামতি বা দ্বীনি শিক্ষা দেওয়ার কাজ থেকে দূরে সরে যাবে এবং সমাজ দ্বীনি নেতৃত্ব সংকটে পড়বে।’
পোস্টে তারেক লেখেন, ‘আমাদের দেশের মসজিদ ভিত্তিক ইমামরা দীর্ঘদিন নামমাত্র সম্মানিতে এই দায়িত্ব পালন করছেন। তারা মানবেতর জীবন যাপন করছেন। তাদেরকে জাতিগতভাবে অসম্মানের জন্য আইনের আওতায় আনা উচিত।’
‘ভ্রান্ত আকীদা জামাতের সাথে গিয়ে সতীত্ব আর আকীদা দুটোই হারিয়েছে ৫০১ নামে পরিচিত মামনুল হক। আকাশ বাতাশ সাক্ষী রেখে নিজেই নিজের মতো করে খুতবা পড়ে বন্ধুর বউকে নিয়ে রিসোর্টে। সেই ঝর্ণা বেগম কই এখন, সে কি মামনুল হকের সংসার করে এখন। এ রকম নিকৃষ্ট একজন মানুষ ইমামদের চাকর বলে সম্বোধন করে কি করে?’
তিনি লেখেন, ‘ইসলামে চাকর, গৃহকর্মী বা শ্রমিকদের অত্যন্ত উচ্চ সম্মানের স্থান দেওয়া হয়েছে এবং তাদের সাথে মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ করার কঠোর নির্দেশ রয়েছে। ইসলাম কোনো বৈধ পেশাকেই ছোট করে দেখে না। বরং যারা নিজের শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেন, তাদের দ্বীনি ভাই ও সমাজের সম্মানিত অংশ হিসেবে গণ্য করা হয়েছে।’
‘ভাইয়ের মর্যাদা দেওয়া: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তারা (অধীনস্থরা) তোমাদেরই ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন।’ অর্থাৎ, মনিব ও চাকরের মধ্যে মানবিক মর্যাদার কোনো পার্থক্য নেই। মামনুল হক কি তাহলে মুহাম্মাদের (সা:) ইসলামের ওপর আছেন, নাকি মওদুদীর ইসলাম গ্রহণ করেছেন?’
ডেল্টা টাইমস/সিআর/এমই