হুথিদের হামলায় বিপর্যস্ত আকাশপথ, ভোগান্তিতে ২৩ হাজার বাংলাদেশি

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার প্রভাবে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চলাচলকারী ১৮০টি ফ্লাইট বাতিল বা

2026-11-07T19:19:27+06:00
2026-11-07T19:19:27+06:00
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

হুথিদের হামলায় বিপর্যস্ত আকাশপথ, ভোগান্তিতে ২৩ হাজার বাংলাদেশি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ০)

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার প্রভাবে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চলাচলকারী ১৮০টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১০৩টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৮৫ জন যাত্রী।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারের ২১টি রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

হুথিদের হামলার কারণে সৃষ্ট নিরাপত্তাঝুঁকি ও পরিচালনাগত জটিলতায় এসব ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে সৌদি আরবগামী এবং দেশটি থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক বিপুলসংখ্যক যাত্রী দুর্ভোগে পড়েছেন।

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হস্তক্ষেপের পর থেকে বিভিন্ন সময়ে সৌদি আরবের সামরিক স্থাপনা, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

এসব হামলার প্রভাব পড়েছে সৌদি আরবের আকাশসীমা ও বিমান চলাচলের নিরাপত্তায়। নিরাপত্তাঝুঁকি এবং আকাশপথ ব্যবহারে বিধিনিষেধের কারণে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তন, বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-সৌদি আরব রুটের বিমান চলাচলেও।








  এই ক্যাটেগরির আরো সংবাদ