এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড

2026-11-04T15:59:37+06:00
2026-11-04T15:59:37+06:00
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ০)

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছেন, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। 

পরীক্ষার সময়সূচি পরবর্তীতে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় কারা অংশ নিতে পারবেন, সেই তালিকা প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড।


আগামী ৫ নভেম্বর তাদের ফরম পূরণ শুরু হবে, শেষ হবে ৯ নভেম্বর। আর ফি জমা দেয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেন, দুই বিষয়ে যারা ফেল করেছে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে। দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থী ৫ লাখ ২২ হাজার ৯০৫ জন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ