যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, ইতিহাস গড়লেন কিশা বটমস

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কিশা ল্যান্স বটমস। দেশটির ইতিহাসে

2026-11-04T09:51:00+06:00
2026-11-04T09:51:00+06:00
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, ইতিহাস গড়লেন কিশা বটমস
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫১ এএম   (ভিজিট : ১৩)
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কিশা ল্যান্স বটমস। ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কিশা ল্যান্স বটমস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কিশা ল্যান্স বটমস। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হলেন। রিপাবলিকান প্রার্থী ও ব্যবসায়ী রিক জ্যাকসনকে হারিয়ে জয় পেয়েছেন আটলান্টার সাবেক এই মেয়র।

মঙ্গলবারের (৩ নভেম্বর) নির্বাচনে কিশা ল্যান্স বটমস পেয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ২৮৩ ভোট, যা মোট ভোটের ৫৪ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে, জ্যাকসন পেয়েছেন ১৬ লাখ ৩০ হাজার ৫২ ভোট বা ৪৫ দশমিক ৫২ শতাংশ।

কিশা ল্যান্স বটমসের এই জয়ের মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা জর্জিয়ার গভর্নর পদ ডেমোক্র্যাটদের দখলে গেল। ১৯৯৮ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটিতে গভর্নর নির্বাচনে জয় পেল ডেমোক্রেটিক পার্টি। ৫৬ বছর বয়সী বটমস এর আগে আটলান্টার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং হোয়াইট হাউসের জনসম্পৃক্ততা কার্যালয়ের পরিচালক হিসেবেও কাজ করেছেন।

নির্বাচনী প্রচারে কিশা ল্যান্স বটমস অর্থনৈতিক বৈষম্য কমানো, স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতা বাড়ানো এবং অঙ্গরাজ্যের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শিক্ষক, অগ্নিনির্বাপণকর্মী ও পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর কথা বলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরও সমালোচনা করেন তিনি।

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী জ্যাকসন নিজের বিপুল সম্পদ ব্যয় করে প্রচার চালান। নির্বাচনে ট্রাম্পের সমর্থনও পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত কিশা ল্যান্স বটমসের কাছে পরাজিত হন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ