পাঁচবিবিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে নারীসহ ৩ জন আটক

জয়পুরহাট প্রতিনিধি:

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ

2026-11-03T10:22:48+06:00
2026-11-03T10:22:48+06:00
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

পাঁচবিবিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে নারীসহ ৩ জন আটক
জয়পুরহাট প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম   (ভিজিট : ২১)

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় ফায়ারড্রিল, উইনসেরেক্স সিরাপ, ইয়াবা ও ভাঙা অ্যাম্পলসহ মোট ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টহলদল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন, পশ্চিম কড়িয়া গ্রামের মো. মোতাহার মন্ডল (৫৫), মোছাঃ শাকিলা (৪৫) ও মোছাঃ কানিজ ফাতেম (৫০)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ফায়ারড্রিল ১০ বোতল, ভারতীয় উইনসেরেক্স সিরাপ ২ বোতল, ভারতীয় ইয়াবা ২৫৬ পিস এবং ভাঙা অ্যাম্পল ২৬০ পিস উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


ডেল্টা টাইমস/মো. মাসুম রেজা/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ