বড় পর্দায় পল্লীকবি জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত লোকগাথা ও কাব্যগ্রন্থ অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোজন বাদিয়ার ঘাট’। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তানভীর

2026-11-02T12:35:00+06:00
2026-11-02T12:35:00+06:00
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বড় পর্দায় পল্লীকবি জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম   (ভিজিট : ৯)
বিখ্যাত লোকগাথা ও কাব্যগ্রন্থ অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোজন বাদিয়ার ঘাট’

বিখ্যাত লোকগাথা ও কাব্যগ্রন্থ অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোজন বাদিয়ার ঘাট’

পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত লোকগাথা ও কাব্যগ্রন্থ অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোজন বাদিয়ার ঘাট’। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেলের পরিচালনায় নির্মিত এ সিনেমার ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। পরিচালক নিজেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সিনেমাটির অগ্রগতি নিশ্চিত করেছেন।

দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই বিশেষ চলচ্চিত্রটির চিত্রনাট্যও রচনা করেছেন তানভীর মোকাম্মেল। এতে কেন্দ্রীয় চরিত্র ‘সোজন’-এর ভূমিকায় অভিনয় করছেন তনয় বিশ্বাস এবং ‘দুলি’ চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে। এছাড়া দুই প্রধান চরিত্রের শৈশবের ভূমিকায় অভিনয় করছে শিশুশিল্পী দিহান ও শ্রেয়া বৈদ্য। সিনেমাটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল ও রেজাউল করিম রেজাসহ অনেকে। চলচ্চিত্রটির সহপ্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন কবি জসীমউদ্দীনের কন্যা হাসনা জসীমউদ্দীন মওদুদ।

কারিগরি দিক থেকেও ছবিটিতে যুক্ত রয়েছেন দেশের প্রবীণ ও দক্ষ কলাকুশলীরা। সিনেমাটির চিত্রগ্রহণে রয়েছেন রাকিবুল হাসান এবং সম্পাদনার দায়িত্ব সামলাচ্ছেন মহাদেব শি। শিল্প নির্দেশনায় কাজ করছেন উত্তম গুহ এবং পোশাক পরিকল্পনা ও চরিত্র নির্বাচনের দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ। চলচ্চিত্রটির আবহসংগীত পরিচালনা করছেন সৈয়দ শাবাব আলী আরজু, যিনি সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী পরিচালক হিসেবে আরও কাজ করছেন সাগির মোস্তফা, সন্দীপ মিস্ত্রি ও অপরাজিতা সংগীতা।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ