বিডিআর হত্যাকাণ্ড: অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (৩১ অক্টোবর) দিনগত

2026-11-01T09:39:45+06:00
2026-11-01T09:39:45+06:00
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

বিডিআর হত্যাকাণ্ড: অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ এএম   (ভিজিট : ১৩)
সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ : ফাইল ছবি

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ : ফাইল ছবি

বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার আব্দুল হাফিজের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারের পর আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ