২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৩২

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত

2026-10-27T16:09:26+06:00
2026-10-27T16:09:26+06:00
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৩২
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৯)

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম সন্দেহে উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন। এ সময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন রয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন। তাঁদের সবাই ঢাকা বিভাগের।

এ সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১।

এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯০ জন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ