‘মাদক উন্নয়নের প্রধান অন্তরায়’, যুবসমাজকে মাঠে নামানোর ডাক সমাজকল্যাণমন্ত্রীর

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

মাদক উন্নয়নের প্রধান অন্তরায়, মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম

2026-10-24T20:31:05+06:00
2026-10-24T20:31:05+06:00
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

‘মাদক উন্নয়নের প্রধান অন্তরায়’, যুবসমাজকে মাঠে নামানোর ডাক সমাজকল্যাণমন্ত্রীর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদক উন্নয়নের প্রধান অন্তরায়, মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। 


শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সঠিক দিকনির্দেশনা ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এই যুবসমাজই আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণেই এমন কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। দেশপ্রেমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, “আমাদের প্রতিটি চিন্তা ও কাজের শুরুতেই থাকতে হবে দেশ।”

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় পরিচালিত করতে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে নানামুখী কর্মসূচি অব্যাহত রেখেছেন। শিশু-কিশোর ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আয়োজন করেছেন। সন্তানদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতে উৎসাহিত করতে মন্ত্রী অভিভাবকদের প্রতিও বিশেষ আহ্বান জানান।

উল্লেখ্য, দুই দিনব্যাপী বর্ণাঢ্য এই কারাতে প্রতিযোগিতায় ৫৯টি ইভেন্টে দেশের ৭৯টি দলের প্রায় ১ হাজার ৬০০ প্রতিযোগী অংশ নেন। সমাপনী পর্বে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে মেডেল ও ট্রফি তুলে দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী, সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাদা আলম। এ ছাড়া ক্রীড়াপ্রেমী দর্শক, দূর-দূরান্ত থেকে আগত ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।












  এই ক্যাটেগরির আরো সংবাদ