হোমনায় ৪৫তম বিসিএসে সফল সহকারী কমিশনার ফররুখ আহমেদকে নাগরিক সংবর্ধনা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

সারাদেশ

কুমিল্লার হোমনা উপজেলার তেভাগিয়া ও চারকুড়িয়া গ্রামের কৃতী সন্তান মোহাম্মদ ফররুখ আহমেদ (হৃদয়) ৪৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারে সহকারী

2026-10-24T10:46:10+06:00
2026-10-24T11:09:14+06:00
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

হোমনায় ৪৫তম বিসিএসে সফল সহকারী কমিশনার ফররুখ আহমেদকে নাগরিক সংবর্ধনা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ১১:০৯ এএম  (ভিজিট : ৩১)

কুমিল্লার হোমনা উপজেলার তেভাগিয়া ও চারকুড়িয়া গ্রামের কৃতী সন্তান মোহাম্মদ ফররুখ আহমেদ (হৃদয়) ৪৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ পাওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছেন গ্রামবাসী।

শুক্রবার (২৩ অক্টোবর) তেভাগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ও চট্টগ্রাম সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সহকারী অধ্যাপক মো. আল-আমিন সরকার। সঞ্চালনা করেন বদরুজ্জামান বদু। প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের সাবেক অতিরিক্ত সচিব ও টিম লিডার/চিফ টেকনিক্যাল এক্সপার্ট এ.আর.এম. খালেকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা ও মেধার চর্চা একটি সমাজকে বদলে দিতে পারে। আমাদের গ্রামের সন্তান ফররুখ আহমেদ (হৃদয়) নিজের কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়ে আজ পুরো এলাকার মুখ উজ্জ্বল করেছেন। নবীন কর্মকর্তা হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে সাধারণ মানুষের সেবা করবেন এবং আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন বলে আমি বিশ্বাস করি।”

সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অনারারি অধ্যাপক ড. খুরশীদ জাহান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম (বাবু), সরকারি মূড়াপাড়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান মুন্না, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আফছার উদ্দিন, সরকারি যানবাহন অধিদপ্তরের হিসাব সহকারী মোহাম্মদ বিল্লাল হোসেন, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, ওয়ান ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সোহেল রানা এফসিএ, ইউএনডিপির প্রকিউরমেন্ট অ্যানালিস্ট মোহাম্মদ এনামুল হাসান ও সেন্ট্রাল হাসপাতাল, নরসিংদীর ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম প্রধান। এ ছাড়া স্থানীয় শিক্ষক ও শিক্ষাবিদরাও বক্তব্য দেন।

বক্তারা বলেন, গ্রামের কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়া শুধু তাঁদের অর্জনের স্বীকৃতিই নয়; এটি নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা অর্জন, মেধার বিকাশ এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে। ফররুখ আহমেদের এই সাফল্য এলাকার তরুণ শিক্ষার্থীদের জন্য প্রেরণা হয়ে থাকবে।

জবাবি বক্তব্যে ফররুখ আহমেদ (হৃদয়) আয়োজক ও গ্রামবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও মানুষের সেবা করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে দুই গ্রামের বিপুলসংখ্যক বাসিন্দার পাশাপাশি শিক্ষাবিদ, বিভিন্ন পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তি ও তরুণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস/আল্ আমিন শাহেদ/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ