অনাগত সন্তান বিক্রি করতে চাওয়া সেই মায়ের পাশে প্রধানমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’—সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন শিরোনামের একটি প্রতিবেদনে উঠে আসে এক অসহায় পরিবারের সংকটের

2026-10-21T17:17:21+06:00
2026-10-21T17:17:21+06:00
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

অনাগত সন্তান বিক্রি করতে চাওয়া সেই মায়ের পাশে প্রধানমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ০)
গত রোববার (১৮ অক্টোবর) আঁখির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গত রোববার (১৮ অক্টোবর) আঁখির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’—সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন শিরোনামের একটি প্রতিবেদনে উঠে আসে এক অসহায় পরিবারের সংকটের চিত্র। ওই প্রতিবেদনে বলা হয়, তৃতীয়বারের মতো মা হতে চলেছেন আঁখি। তার স্বামী অসুস্থ। সংসারের অভাব-অনটনের কারণে অনাগত সন্তানকে ‘বিক্রি’ করার কথা ভাবছেন তিনি।

প্রতিবেদনটি প্রকাশের দিনই তা নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মানবিক বিবেচনায় পরিবারটির খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তিনি। নির্দেশনা পেয়ে দ্রুত পরিবারটির সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে আঁখি ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন প্রধানমন্ত্রী।


এ সময় জানা যায়, আঁখির স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তার চিকিৎসা ও সংসারের ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত পরিবারটি। সেই ঋণ পরিশোধের অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তানকে ‘বিক্রি’ করার মতো কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।

পরিবারটির পরিস্থিতি জানার পর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গত রোববার (১৮ অক্টোবর) আঁখি ও তার পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে তাদের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে আঁখির সন্তান প্রসবের সব খরচ বহন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।








  এই ক্যাটেগরির আরো সংবাদ