এমবাপের জোড়া গোলে সেভিয়াকে হারালো রিয়াল মাদ্রিদ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ এএম (ভিজিট : ৯)

কিলিয়ান এমবাপে জোড়া গোল করেছেন সেভিয়ার বিপক্ষে। তার পারফরম্যান্সে লা লিগার ম্যাচে ৪-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে তারা।
ম্যাচের ৩০ মিনিটে হোসে মরিনহোর শিষ্যরা ডেডলক ভাঙেন। অসাধারণ এক গোল করেন আর্দা গুলার।
প্রথম গোলের ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। সেভিয়ার গোলরক্ষক ওদিসেয়াস ভ্লাচোদিমোসকে কাটিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে সেভিয়া। তবে ফেলিক্স কোরেইয়ার ভলি মাটিতে লেগে দিক পরিবর্তন করে ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধে আরেকবার গোলের দেখা পান এমবাপে। বক্সের ভেতর ফাউলের শিকার হন তিনি। পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করেননি ফরাসি তারকা। ৬৩ মিনিটে তার গোলে ৩-০ গোলের লিড পায় রিয়াল।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১১ ম্যাচেই তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে।
ম্যাচের শেষ দিকে মানু বুয়েনো নিচের কোণে নিখুঁত শটে সেভিয়ার হয়ে একটি গোল শোধ করেন। তবে শেষ দিকে ইয়ান দিয়োমান্দে দারুণ এক শটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন।
রিয়ালের জন্য এই তিন পয়েন্ট ছিল গুরুত্বপূর্ণ। কারণ, লা লিগায় তাদের পরের ম্যাচই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত হবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো।
ডেল্টা টাইমস/সিআর/এমই