শনিবার ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে।

2026-10-16T20:07:55+06:00
2026-10-16T20:07:55+06:00
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শনিবার ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ১৮)

দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


নির্দেশনা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে দুর্গাপূজার ছুটির সূচি নির্ধারণ করে। এতে ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

২২ অক্টোবরের ছুটির পরিবর্তে আগামীকাল শনিবার সরকারি দপ্তর খোলা রাখা হচ্ছে। ছুটি সমন্বয়ের অংশ হিসেবে একই দিন ব্যাংক ও শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন চলবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ