রজনীকান্তের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে গিয়ে কাঁপছিলেন বিদ্যা বালান

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা যে কোনো অভিনেতার জন্যই বিশেষ। তবে ‘জেলার ২’ সিনেমার

2026-10-16T10:25:25+06:00
2026-10-16T10:25:25+06:00
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩২ আশ্বিন ১৪৩৩

রজনীকান্তের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে গিয়ে কাঁপছিলেন বিদ্যা বালান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:২৫ এএম   (ভিজিট : ৪)
রজনীকান্ত ও বিদ্যা বালান। ছবি: সংগৃহীত

রজনীকান্ত ও বিদ্যা বালান। ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা যে কোনো অভিনেতার জন্যই বিশেষ। তবে ‘জেলার ২’ সিনেমার শুটিংয়ের প্রথম দিনেই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

রজনীকান্তের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ার দৃশ্য করতে গিয়ে হাত-পা কাঁপতে শুরু করে বিদ্যার। প্রথমে অনেকে ভেবেছিলেন, মহাতারকার সামনে দাঁড়িয়ে নার্ভাস হয়ে পড়েছেন বিদ্যা। কিন্তু পরে অভিনেত্রী জানান, তার অস্বস্তির কারণ ছিল অন্য।

‘জেলার ২’ সিনেমার প্রথম দিনের শুটিংয়ে বিদ্যাকে রজনীকান্তের মুখের দিকে সিগারেটের ধোঁয়া ছাড়ার একটি দৃশ্যে অভিনয় করতে হয়। দৃশ্যটি নিখুঁতভাবে ধারণ করতে একাধিকবার টেক নিতে হয়েছিল তাকে। পরিচালকের নির্দেশনা অনুযায়ী, প্রায় তিনবার শট দেওয়ার পরও বিদ্যার চোখেমুখে অস্বস্তি ধরা পড়েছিল।

সেটের অনেকেই মনে করেছিলেন, রজনীকান্তের মতো তারকার সামনে অভিনয় করতে গিয়েই হয়তো ঘাবড়ে গেছেন বিদ্যা। তবে অভিনেত্রী পরে জানান, বিষয়টি তেমন ছিল না। বরং সিগারেটের প্রভাবেই অস্বস্তিতে পড়েছিলেন তিনি।

বিদ্যা জানান, তিনি ভেবেছিলেন, ধূমপান করতে জানেন বলে সেটে গিয়ে সহজেই দৃশ্যটি করতে পারবেন। কিন্তু প্রথম টেকের পরই তার হাত-পা কাঁপতে শুরু করে। এতে বিব্রতও হয়ে পড়েছিলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সবাই ভেবেছিলেন রজনীকান্তের সামনে দাঁড়িয়ে নার্ভাস হয়ে গেছেন তিনি। অথচ বেশ উৎসাহ নিয়েই শুটিং সেটে গিয়েছিলেন।

রজনীকান্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন বিদ্যা। তার মতে, পর্দার বাইরেও রজনীকান্ত অত্যন্ত ভালো মনের মানুষ। শুটিংয়ের সময় নিয়মিত তার খোঁজখবর নিতেন এই অভিনেতা। ফলে প্রথম দিনের অস্বস্তিকর অভিজ্ঞতার মধ্যেও সহশিল্পী হিসেবে রজনীকান্তের আন্তরিকতা মনে রেখেছেন বিদ্যা।

এদিকে, সিনেমায় ধূমপানের দৃশ্যের ব্যবহার নিয়েও নিজের মতামত জানিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, পর্দায় ধূমপান দেখানো এখন আর আগের মতো বিদ্রোহের প্রতীক নয়। গল্পের প্রয়োজনে কখনো এমন দৃশ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, আবার কখনো তা অপ্রয়োজনীয়ও মনে হতে পারে।
বিজ্ঞাপন

রজনীকান্তের সঙ্গে ‘জেলার ২’-এর শুটিংয়ে বিদ্যা বালানের এই অভিজ্ঞতা তাই কেবল তারকাকে ঘিরে নার্ভাস হওয়ার গল্প নয়; বরং একটি দৃশ্যের প্রয়োজনে অভিনয় করতে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়ার ঘটনাও।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ