বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন: রাষ্ট্রদূত

জাতীয়

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে দুই পক্ষের বাণিজ্যিক সম্পর্ক আরও

2026-10-15T12:18:48+06:00
2026-10-15T12:18:48+06:00
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন: রাষ্ট্রদূত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১৮ পিএম   (ভিজিট : ৩)
বক্তব্য দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে দুই পক্ষের বাণিজ্যিক সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ করার ওপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় বাণিজ্য বছরে ২৫ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশের মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘৮ম বিমক্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে ইইউর উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ়তার কথা তুলে ধরে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্কের ধরনে পরিবর্তন আনতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশের সঙ্গে পুরোনো সম্পর্কের ধরন থেকে বেরিয়ে এসে বিনিয়োগ, যৌথ উদ্যোগ, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অধিকতর ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব গড়ে তুলতে চায় ইইউ।

নেদারল্যান্ডস দূতাবাসের আয়োজনে প্রদর্শনীর প্রেক্ষাপটে এই অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও জোরদার করার প্রবল প্রেরণা রয়েছে। আজ এই আয়োজন থেকে সেই গতিশীলতা তৈরির আগ্রহও রয়েছে। এর ধারাবাহিকতায় আগামী বছরের এপ্রিলে পরিকল্পিত ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের দিকে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এবং তা সম্প্রসারণ করতে ইউরোপীয় ইউনিয়ন অত্যন্ত আগ্রহী।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত ‘৮ম বিমক্স ২০২৬’ প্রদর্শনীতে জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, জাহাজ মেরামত, মেরিন ইঞ্জিনিয়ারিং ও অফশোর প্রযুক্তি খাতের দেশি-বিদেশি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ