সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন ৩ নারী কূটনীতিক

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বিদেশে বাংলাদেশের মিশনে নেতৃত্ব দিয়ে আসা তিন নারী কূটনীতিককে সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (১২ অক্টোবর) এ-সংক্রান্ত

2026-10-13T15:19:21+06:00
2026-10-13T15:19:21+06:00
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন ৩ নারী কূটনীতিক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ৯)

বিদেশে বাংলাদেশের মিশনে নেতৃত্ব দিয়ে আসা তিন নারী কূটনীতিককে সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১২ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতি পাওয়া তিন কূটনীতিক হলেন-ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

তাদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।


নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সামিনা নাজ। এর আগে তিনি ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ভারতের মুম্বাই, নেদারল্যান্ডসের হেগ, দিল্লি ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

নাহিদা রহমান সুমনা গ্রিসের এথেন্সে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।

নওরীন আহসান এর আগে প্রিটোরিয়া, হেগ ও অটোয়া মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিন নারী কূটনীতিকের এই পদোন্নতিকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নারীদের নেতৃত্বের ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
 








  এই ক্যাটেগরির আরো সংবাদ