ভারতীয় বিমানে আগুন, জরুরি অবতরণ

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি উড়োজাহাজে পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১১ অক্টোবর) মাঝ

2026-10-11T19:14:04+06:00
2026-10-11T19:14:04+06:00
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ভারতীয় বিমানে আগুন, জরুরি অবতরণ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ০)

ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি উড়োজাহাজে পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১১ অক্টোবর) মাঝ আকাশে উড়োজাহাজটির ওপরের লাগেজ রাখার কমপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়লে সেটিকে হায়দরাবাদে সরিয়ে নেওয়া হয়। পরে সেখানে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। তবে এ ঘটনায় যাত্রী ও ক্রুদের কেউ হতাহত হননি। 

ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর ৬ই৬১১৫ ফ্লাইটটি দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল। উড়োজাহাজটিতে একটি ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংক থেকে ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করেন। পরে নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক যাত্রীর মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতরে আগুন নেভানোর চেষ্টা করছেন যাত্রীরা। এ সময় কয়েকজনকে নিজেদের ব্যাগ দিয়ে আগুনের শিখা চাপা দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

এয়ারবাস এ৩২১-২৫১এন মডেলের উড়োজাহাজটির নির্ধারিত উড্ডয়নের সময় ছিল দুপুর ১টা ১০ মিনিট। তবে এটি উড্ডয়ন করে দুপুর ১টা ৩০ মিনিটে। পরিকল্পনা অনুযায়ী, বিকেল ৪টায় চেন্নাইয়ে পৌঁছানোর কথা ছিল ফ্লাইটটির।

ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে পাইলটরা উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করেন। পরে সেটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ইন্ডিগো জানায়, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য তারা দুঃখিত। ভোগান্তি কমাতে যাত্রীদের খাবার ও পানীয় সরবরাহ এবং নিয়মিত তথ্য জানানোর ব্যবস্থা করা হয়েছে।

বিবৃতিতে সংস্থাটি আরও বলেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।








  এই ক্যাটেগরির আরো সংবাদ