চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ততম নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব

2026-10-08T15:55:55+06:00
2026-10-08T16:56:38+06:00
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম  আপডেট: ০৮.১০.২০২৬ ৪:৫৬ পিএম  (ভিজিট : ১১)

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ততম নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সরকার এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ১৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর ‘ইনভেস্ট বাংলাদেশ’ অডিটোরিয়ামে বিকেল ৩টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় সম্পাদিত এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ডিপি ওয়ার্ল্ডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় দেশের উচ্চপদস্থ ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশপাশের আঞ্চলিক বন্দরগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানিতে অতিরিক্ত সময় লাগায় দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছিল। এই পরিস্থিতি উত্তরণ এবং বন্দরে গতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময়ই নিউমুরিং টার্মিনালটি বিদেশি দক্ষ অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠনসহ একাধিক পক্ষের মধ্যে তীব্র অসন্তোষ ও আপত্তি গড়ে ওঠে। তাঁদের সকল বিরোধিতা ও আপত্তি উপেক্ষা করেই শেষ পর্যন্ত বৈশ্বিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি চূড়ান্ত করল সরকার। সংশ্লিষ্টদের আশা, আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ডিপি ওয়ার্ল্ড যুক্ত হওয়ায় টার্মিনালের কনটেইনার হ্যান্ডলিং গতি পাবে এবং পণ্য জট কমে আসবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ