৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর ৪৯তম বিসিএসে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।সোমবার (৫ অক্টোবর)

2026-10-06T10:00:56+06:00
2026-10-06T10:00:56+06:00
মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:০০ এএম   (ভিজিট : ১০)

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর ৪৯তম বিসিএসে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্বিতীয় দফায় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

তখন পুলিশ ভেরিফিকেশনের নামে অনেককে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন পিএসসির সুপারিশপ্রাপ্ত। আন্দোলনেও নামেন তারা।

নিয়োগের প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন।

নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ