ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জাকারিয়া মোল্লা (৬৩) নামের

2026-10-05T15:47:22+06:00
2026-10-05T15:47:22+06:00
সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জাকারিয়া মোল্লা (৬৩) নামের এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ২৭ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা জাকারিয়া মোল্লাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

জাকারিয়া মোল্লার ঠিকানা ঢাকার পিলখানা বিডিআর এলাকায়। তার বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা।








  এই ক্যাটেগরির আরো সংবাদ