মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সৌজন্য সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

হোয়াইট হাউজের আয়োজনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের

2026-09-23T12:29:22+06:00
2026-09-23T12:29:22+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সৌজন্য সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম   (ভিজিট : ৫)

হোয়াইট হাউজের আয়োজনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার  নিউইয়র্কের ম্যানহাটনে ‘দ্য সেন্ট রেজিস নিউইয়র্ক’-এ আয়োজিত এ বিশেষ সমাবেশে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যোগ দিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এ আন্তর্জাতিক সমাবেশে বিশ্বনেতাদের জীবনসঙ্গী ও শীর্ষ প্রতিনিধিরা একত্র হন। সভায় শিশুদের মানসম্মত শিক্ষা, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অনলাইনে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

মেলানিয়া ট্রাম্পের এই উদ্যোগটির মূল লক্ষ্য হলো বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে শিশুদের প্রযুক্তি ও শিক্ষার সুযোগ বাড়ানো। এ আন্তর্জাতিক কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় সম্পৃক্ততা স্পষ্ট করেছেন ডা. জুবাইদা রহমান।

এর আগে গত মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল কোয়ালিশন সামিট’-এও তিনি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নেন। সে সময় তিনি শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বাংলাদেশের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন।

মার্চের ওয়াশিংটন সম্মেলন এবং সেপ্টেম্বরের নিউইয়র্ক আয়োজন-দুই ধাপেই অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বিশ্বমঞ্চে শিশুদের কল্যাণ, শিক্ষা ও নিরাপদ প্রযুক্তি বিনির্মাণে বাংলাদেশের ধারাবাহিক উপস্থিতি ও আন্তর্জাতিক অংশীদারিত্ব পুনরুচ্চারিত হলো।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ