জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম (ভিজিট : ৯)

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকায় এ কর্মসূচি পালন করবে দলটি।
এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে কর্মসূচিতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়।
ডেল্টা টাইমস/ সিআর/ এফএএইচ