ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

জবি গেটে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রিকশাচালককে আটক করে ছাত্রদল, পরে পুলিশের কাছে হস্তান্তরকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন

2026-09-20T18:04:19+06:00
2026-09-20T18:05:27+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল ছাত্রদল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৬:০৫ পিএম  (ভিজিট : ৭)

জবি গেটে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রিকশাচালককে আটক করে ছাত্রদল, পরে পুলিশের কাছে হস্তান্তর

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার  (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালক প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক রিকশাচালক বরগুনার বাসিন্দা। তিনি নিজের নাম মনির বলে পরিচয় দিয়েছেন। তবে তার সঙ্গে ছাত্রলীগের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত জবি শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক জানান, নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে আগের দিন থেকেই তারা ক্যাম্পাস ও এর আশপাশে অবস্থান করছেন। রোববার দুপুরে তারা ওই রিকশাচালককে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আটকের পর তাকে মারধর করা হয়ে থাকতে পারে। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ