মেসির বিদায়ী ম্যাচ, টিকিটের দাম শুরু ৮ হাজার টাকা থেকে

খেলাধুলা

২০১৬ সালের বিশ্বকাপের পর প্রথমবারের মতো ঘরের দর্শকদের সামনে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় দল। বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের মাঠে তিনটি

2026-09-20T16:39:04+06:00
2026-09-20T16:39:04+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

মেসির বিদায়ী ম্যাচ, টিকিটের দাম শুরু ৮ হাজার টাকা থেকে
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৮)

২০১৬ সালের বিশ্বকাপের পর প্রথমবারের মতো ঘরের দর্শকদের সামনে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় দল। বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের মাঠে তিনটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের।

এই তিন ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বেনিনের বিপক্ষে লড়াইটি। কারণ এই ম্যাচের মধ্য দিয়েই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে লিওনেল মেসির।

আর্জেন্টিনার প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে। এরপর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে দুটি ম্যাচ হবে বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে।

দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনার হয়ে জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ ও ২০২১ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই তারকার শেষ উপস্থিতি ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, বলিভিয়ার বিপক্ষে ম্যাচের টিকিট সাধারণ দর্শকদের জন্য বিক্রি শুরু হবে স্থানীয় সময় ২১ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে। অন্যদিকে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে। সব টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে। 

বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে। এই ম্যাচের টিকিটের মূল্য:

    পপুলার স্ট্যান্ড: ৯০ হাজার আর্জেন্টাইন পেসো (প্রায় ৮ হাজার টাকা)
    শিশু (৩-১০ বছর): ২৫ হাজার পেসো (প্রায় ২ হাজার ২০০ টাকা)
    গাসপারিনি স্ট্যান্ড: ১ লাখ ৪০ হাজার পেসো (প্রায় ১২ হাজার ৫০০ টাকা)
    আর্দিলেস স্ট্যান্ড: ১ লাখ ৭০ হাজার পেসো (প্রায় ১৫ হাজার টাকা)

এএফএ জানিয়েছে, ৩ বছর বয়স থেকে শিশুদের পূর্ণ টিকিট কিনতে হবে। প্রতিবন্ধী দর্শকদেরও অনলাইনে আগে থেকেই প্রবেশের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত প্রক্রিয়া ছাড়া ম্যাচের দিন স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচের টিকিটের মূল্য:

    পপুলার স্ট্যান্ড: ৯০ হাজার পেসো (প্রায় ৮ হাজার টাকা)
    শিশু (৩-১০ বছর): ২৯ হাজার পেসো (প্রায় ২ হাজার ৬০০ টাকা)
    আপার সিভোরি ও সেন্টেনারিও স্ট্যান্ড: ১ লাখ ৮০ হাজার পেসো (প্রায় ১৬ হাজার টাকা)
    মিডল সিভোরি ও সেন্টেনারিও স্ট্যান্ড: ৩ লাখ ২০ হাজার পেসো (প্রায় ২৮ হাজার টাকা)
    আপার সান মার্টিন ও বেলগ্রানো স্ট্যান্ড: ৩ লাখ ২০ হাজার পেসো (প্রায় ২৮ হাজার টাকা)
    লোয়ার সান মার্টিন ও বেলগ্রানো স্ট্যান্ড: ৪ লাখ ৫০ হাজার পেসো (প্রায় ৪০ হাজার টাকা)
    মিডল টিয়ার সান মার্টিন ও বেলগ্রানো স্ট্যান্ড: ৪ লাখ ৮০ হাজার পেসো (প্রায় ৪২ হাজার টাকা)

৩ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য পূর্ণ টিকিট প্রযোজ্য হবে। প্রতিবন্ধী দর্শকদেরও অনলাইনে আগেই প্রবেশের অনুমতি নিতে হবে।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ