পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

2026-09-20T15:39:32+06:00
2026-09-20T16:08:15+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৪:০৮ পিএম  (ভিজিট : ৩৩)

পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় ছিল বেশিরভাগ প্রতিষ্ঠান। এর ফলে দুই বাজারেই মূল্যসূচক বেড়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এ নিয়ে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল বাজার।

রোববার ডিএসইতে লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। শেষ দিকে এই প্রবণতা আরও জোরালো হয়। ফলে দাম বাড়ার তালিকা দীর্ঘ হওয়ার পাশাপাশি সূচকও বড় উত্থান নিয়ে দিন শেষ করে।

দিন শেষে ডিএসইতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

খাতভিত্তিক হিসাবে, ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানিগুলোর মধ্যে ১৫৭টির দাম বেড়েছে, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া মাঝারি মানের কোম্পানির মধ্যে ৬৩টির দাম বেড়েছে এবং কমেছে ১১টির।

লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ৬৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৭টির দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ৬টির। এদিন কোনো মিউচুয়াল ফান্ডের দাম কমেনি।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই করা ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২১ পয়েন্টে উঠেছে। ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ পয়েন্টে।

ডিএসইতে এদিন মোট ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৫ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯১ কোটি ৯৬ লাখ টাকা। গত ১৮ আগস্টের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। ওই দিন লেনদেন হয়েছিল ৯৯৮ কোটি ১০ লাখ টাকা।

লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল ইস্টার্ন ব্যাংক। প্রতিষ্ঠানটির ৩৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ, যার লেনদেনের পরিমাণ ২৫ কোটি ৮৪ লাখ টাকা। ২৩ কোটি ৭ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের অন্যগুলো হলো প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, এনভয় টেক্সটাইল ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।

অন্যদিকে, সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট বেড়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কমে ১০ কোটি ৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ১৭ কোটি ১৪ লাখ টাকা।


 
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ