ঢাকার পরিবেশকদের নিয়ে নগদের সচেতনতামূলক কর্মশালা

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

মোবাইলে আর্থিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অপরাধ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে পরিবেশকদের নিয়ে কর্মশালা করেছে মোবাইলে আর্থিক সেবার

2026-09-16T11:41:41+06:00
2026-09-16T11:41:41+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ঢাকার পরিবেশকদের নিয়ে নগদের সচেতনতামূলক কর্মশালা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : ১০)

মোবাইলে আর্থিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অপরাধ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে পরিবেশকদের নিয়ে কর্মশালা করেছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে নগদের ঢাকা উত্তর ও দক্ষিণের পরিবেশকদের নিয়ে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক (এএমএল) এ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কর্মশালায় মানি লন্ডারিং প্রতিরোধের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্র, পরিবেশকদের সচেতনতা বৃদ্ধির উপায়, সন্দেহজনক লেনদেন রিপোর্টিং এবং প্রতারণা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অনলাইন জুয়া প্রতিরোধ, মানিলন্ডারিং এবং সাইবার সিকিউরিটি আইনসমুহের বিভিন্ন ধারা-উপধারা অনুসারে সংশ্লিষ্ট অপরাধ হলে তার শাস্তি ও অপরাধ প্রতিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নগদে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “আমরা আমাদের সর্বশক্তি দিয়ে যেকোনো আর্থিক অপরাধ প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি এবং প্রায় সব ক্ষেত্রেই আমরা সাফল্য পেয়েছি।”

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান আজাদ বলেন, “যেকোনো জুয়া প্রতিরোধের বিষয়ে সরকার খুবই আন্তরিকভাবে কাজ করছে। “গত জুলাইয়ে জুয়া প্রতিরোধে আইন পাস হয়েছে, যা অত্যন্ত কার্যকরী এবং সময়োপযোগী।”

নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া, চিফ স্ট্রাটেজিক রিলেশন্স অ্যান্ড এলইএ অপারেশন্স অফিসার এম মাহবুব আলমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ