একদিনে ডেঙ্গুতে দুজনের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৫:২১ পিএম (ভিজিট : ৩)

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু হয়েছে। দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।
এর মাধ্যমে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৩ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৯৮৮ জন।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪১ হাজার ৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
আক্রান্ত রোগীদের মধ্যে ৩৮ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি