ইউএইতে ড্রোন হামলার দাবি ইরানের, অস্বীকার আবুধাবির

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন

2026-08-31T17:15:30+06:00
2026-08-31T17:16:34+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ইউএইতে ড্রোন হামলার দাবি ইরানের, অস্বীকার আবুধাবির
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৫:১৬ পিএম  (ভিজিট : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে ইরানের এ দাবি নাকচ করে বিমানঘাঁটিতে হামলার খবরকে ‘মিথ্যা’ বলে জানিয়েছে ইউএই।

সোমবার (৩১ আগস্ট) ভোরে আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান থেকে বহু ড্রোন নিক্ষেপ করা হয় বলে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা ও হেলিকপ্টারগুলো ছিল হামলার লক্ষ্য।

ইরানের সেনাবাহিনী আরও দাবি করেছে, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

তবে ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, তাদের পানিসীমার ওপর দিয়ে ইরান থেকে আসা একটি ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সেটি ভূপাতিত করা হয়েছে কি না কিংবা কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সার্বক্ষণিকভাবে দেশটির আকাশসীমা পর্যবেক্ষণ ও সুরক্ষা দিচ্ছে।

এদিকে আল মিনহাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে—ইরানের এমন দাবি এবং এ-সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনও নাকচ করেছে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বিমানঘাঁটিতে হামলার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর ‘মিথ্যা’।

ইরান ও ইউএইর পরস্পরবিরোধী এই দাবির মধ্যে আল মিনহাদ বিমানঘাঁটিতে প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো স্বাধীন তথ্য পাওয়া যায়নি।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ