৩ উপ কমিশনারকে দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব, ৩ কমিশনারের দপ্তর বদল

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজের) ক্যাডারের ৩ জন কর কমিশনার পদে রদবদল করা হয়েছে। সোমবার

2026-08-31T13:49:56+06:00
2026-08-31T13:49:56+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

৩ উপ কমিশনারকে দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব, ৩ কমিশনারের দপ্তর বদল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ০)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজের) ক্যাডারের ৩ জন কর কমিশনার পদে রদবদল করা হয়েছে। সোমবার (৩১আগস্ট) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১) মোহাম্মদ আবুল মনসুরের সই করা ও জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকার কমিশনার ড. নাহিদা ফরিদীকে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর) এ বদলি করা হয়েছে।

কাস্টমস হাউস, মোংলার কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদকে কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকায় বদলি করা হয়েছে।

আর কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) কমিশনার মিয়া মো. আবু ওবায়দা কে কাস্টমস হাউস, মোংলায় বদলি করা হয়েছে।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডার-এর ৩ কর্মকর্তাকে অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এর উপ-কমিশনারকে কাস্টমস হাউজ মোংলার; কাস্টমস হাউস বেনাপোলের উপ কমিশনার মো. বায়জিদ হোসেনকে কাস্টমস হাউস, ভোমরা ও কাস্টমস হাউস, চট্টগ্রামের উপ কমিশনার আহমেদুর রেজা চৌধুরী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজার এ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ