চাহিদা অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

চাহিদা অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষকদের সঠিকভাবে

2026-08-30T16:04:36+06:00
2026-08-30T16:04:36+06:00
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

চাহিদা অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ০)

চাহিদা অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী সার সরবরাহ ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।

রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন। প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়।

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন জানতে চান, বর্তমানে দেশে সারের চাহিদা কত, চাহিদার তুলনায় কোনো ঘাটতি রয়েছে কি না এবং থাকলে তা পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের কাছে সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও জানতে চান তিনি।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে সার বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে অঞ্চল, জেলা ও গুদামভিত্তিক চাহিদা, বরাদ্দ এবং মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। কোনো এলাকায় চাহিদার তুলনায় মজুত কম পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী অন্য গুদাম বা অঞ্চল থেকে সার সরবরাহ করে ঘাটতি সমন্বয় করা হয়।








  এই ক্যাটেগরির আরো সংবাদ