সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য ৩ সদস্যের একটি

2026-08-25T15:24:13+06:00
2026-08-25T15:24:13+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ০)

সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য ৩ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির অপর দুই সদস্য হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, এ কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, কৃষি মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা করব।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ