পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:৫০ পিএম (ভিজিট : ০)

ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু করাসহ দুদেশের বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাক খাতে দুদেশের জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারিং দরকার। চীনের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু করাসহ দুদেশের বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়া নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ এবং ভারত দুটিই স্বাধীন-সার্বভৌম দেশ। কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর ওপর ভিত্তি করেই সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ডেল্টা টাইমস/সিআর/এমই