কলকাতায় আগুনে নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের চারজন

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে একই পরিবারের চার সদস্যসহ

2026-08-19T15:23:48+06:00
2026-08-19T15:23:48+06:00
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

কলকাতায় আগুনে নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের চারজন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ০)

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে একই পরিবারের চার সদস্যসহ মোট ৫ বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ভোরে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এক বিজ্ঞপ্তিতে জানান, ৯ জনের মধ্যে ৫ বাংলাদেশি নাগরিকের তথ্য স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। নিহত ৪ বাংলাদেশি একই পরিবারের সদস্য ছিলেন। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ চলছে।

দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। বাংলাদেশিদের সহযোগিতায় উপ-হাইকমিশনের পক্ষ থেকে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়। দুর্ঘটনায় আহত আরও ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


উপ-হাইকমিশন নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চালিয়ে যাচ্ছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।








  এই ক্যাটেগরির আরো সংবাদ