এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১

2026-08-10T10:11:55+06:00
2026-08-10T10:32:23+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:১১ এএম  আপডেট: ১০.০৮.২০২৬ ১০:৩২ এএম  (ভিজিট : ৪)

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩৫৬ জন কমেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া লাখো শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ অর্জনকারীদের সংখ্যা শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফলাফলের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ